সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ AM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি © বিবিসি বাংলা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আরাঘচি তাকে বলেছেন, ‘ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।’

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আরাঘচি বলেছেন, ‘হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে। কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সে বিবেচনায় রাখা হচ্ছে না।’

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কথোপকথনের বিবরণ থেকে আরো জানা যাচ্ছে, ওয়াং ই বলেছেন, ‘যুদ্ধের চেয়ে আলোচনা করা সবসময় শ্রেয়।’ তিনি সব পক্ষকে ‘শান্তির জন্য প্রতিটি সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব শান্তি প্রক্রিয়া শুরু করার’ আহবান জানিয়েছেন।

আরও পড়ুন: ‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না’ বলে দেশ ছাড়লেন ব্যবসায়ী 

এদিকে উত্তর ইরাকের এরবিলে একটি যৌথ ঘাঁটিতে এক রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ বাহিনী, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ। র‍্যাপিড সেন্ট্রি নামে পরিচিত একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করছেন রয়্যাল এয়ার ফোর্স- আরএএফ রেজিমেন্টের সদস্যরা। তিন সপ্তাহ ধরে এরবিলের ঘাঁটিতে বারবার ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। খবর: বিবিসি বাংলা।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬