পূর্ণাঙ্গ বিজয় না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান

২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ PM
সামরিক কমান্ডের মুখপাত্র জেনারেল আলি আবদুল্লাহি আলিয়াবাদি

সামরিক কমান্ডের মুখপাত্র জেনারেল আলি আবদুল্লাহি আলিয়াবাদি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনার খবরের মধ্যেই অনড় অবস্থানের বার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির শীর্ষ সামরিক কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী লড়াই চালিয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই দৃঢ় অবস্থানের কথা জানান

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের শীর্ষ সামরিক কমান্ডের মুখপাত্র জেনারেল আলি আবদুল্লাহি আলিয়াবাদি ঘোষণা করেছেন, দেশের সশস্ত্র বাহিনী ‘পূর্ণাঙ্গ বিজয়’ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। ।

খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এই জেনারেল বলেন, ‘ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল। এই পথ পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলতে থাকবে।’

জেনারেল আলিয়াবাদি তার বক্তব্যে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যেকোনো আলোচনায় কোনো ধরনের ছাড় বা আপস না করার বিষয়ে এটি একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা। ট্রাম্প প্রশাসন যখন আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের দাবি করছে, তখন ইরানের সামরিক বাহিনীর এমন বক্তব্য তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: ইরান
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬