উত্তেজনার মধ্যেই হরমুজ পার হলো দুই ভারতীয় ট্যাংকার 

২৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ PM
হরমুজ পার করেছে ভারতীয় এলপিজি ট্যাংকার

হরমুজ পার করেছে ভারতীয় এলপিজি ট্যাংকার © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই জ্বালানি সরবরাহে স্বস্তি পেয়েছে ভারত। ইরানের কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভারতের পতাকাবাহী দুটি এলপিজি ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। খবর ইউরোনিউজের

হরমুজ প্রণালিতে বিরাজমান সংকটের মধ্যেই ভারতের দুটি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার—‘পাইন গ্যাস’এবং ‘জাগ বসন্ত’ নিরাপদে এই জলপথ পার হয়েছে। ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার গভীর রাতে ট্যাংকার দুটি কোনো বাধা ছাড়াই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি অতিক্রম করে। চলতি সপ্তাহের শেষের দিকে জাহাজ দুটি ভারতের উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জাহাজ দুটি একে অপরের কাছাকাছি থেকে চলাচল করছিল এবং ইরানের অনুমোদিত একটি বিশেষ রুট অনুসরণ করেছে, যা দেশটির উপকূল রেখার খুব কাছ দিয়ে গিয়েছে। মূলত নিরাপত্তার খাতিরেই এই পথ বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের মোট ব্যবহৃত তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরান এই জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখলেও, ভারতীয় জাহাজের এই নিরাপদ চলাচলকে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ যশোরের ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে চুয…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9