ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান

২৩ মার্চ ২০২৬, ০৯:০২ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ PM
ট্রাম্পে দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান

ট্রাম্পে দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভালো আলোচনার’ দাবিকে সরাসরি মিথ্যা বলে নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে যে দাবি করেছেন, তা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।’ বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ ইরানের এই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরান তার পূর্বের অবস্থানে অনড় রয়েছে এবং চলমান যুদ্ধে লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত দুইদিনে ইরানের সঙ্গে অত্যন্ত ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে এবং সে কারণেই তিনি পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে সামরিক হামলা স্থগিত করেছেন। পাশাপাশি ১৫টি বিষয়ে একমত হয়েছে ওয়াশিংটন-তেহরান- বলে দাবি করেছেন তিনি।কিন্তু ইরানের সর্বশেষ বিবৃতি ট্রাম্পের এই দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬