ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য হামলা স্থগিতের নির্দেশ

২৩ মার্চ ২০২৬, ০৫:৩০ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে ইরানের সাথে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দুই দিনের আলোচনার প্রেক্ষিতে তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার

সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে শত্রুতা সম্পূর্ণ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনা চলছে।

তিনি বলেন, ‘এই আলোচনার সুর ও মেজাজের ওপর ভিত্তি করে আমি হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। চলমান এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে।’ তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, এই স্থগিতাদেশ আলোচনা ও বৈঠকের সাফল্যের ওপর নির্ভর করবে। 

মূলত হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এই আলোচনার প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন, যা আজ সোমবার শেষ হওয়ার কথা ছিল।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬