একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

২২ মার্চ ২০২৬, ০৩:৫২ PM
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপন © সংগৃহীত

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন।

প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার জন্য কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর নির্যাতনের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রস্তাবে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাত্তরের ঘটনায় জামায়াতে ইসলামীর ভূমিকার কথাও তুলে ধরে তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত ‘জেনোসাইড’ লেখাটি বা ঢাকার তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো সেই ‘ব্লাড টেলিগ্রাম’—সবই প্রমাণ করে ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট নামে চালানো অভিযান ছিল একটি পরিকল্পিত গণহত্যা।’

প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তিনি একাত্তরের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬