ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

২২ মার্চ ২০২৬, ০১:১৭ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে বলেছেন, অন্যথায় ইরানকে এ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

ট্রাম্পের এ হুমকিকে পাত্তা না দিয়ে পালটা হুমকি দিয়ে ইরান জানিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্রগুলোও উড়িয়ে দেওয়া হবে।

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘বিধ্বস্ত’ করার ট্রাম্পের হুমকির জবাবে উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোর ওপর পালটা হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী।

ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, পূর্ববর্তী সতর্কবার্তা অনুযায়ী, যদি শত্রুপক্ষ ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামো লঙ্ঘন করে, তবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের (রেজিম) মালিকানাধীন সমস্ত জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং পানি শোধন (ডেসালিনেশন) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

শনিবার রাতে ট্রাম্প ইরানকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নৌপথটি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর এ বিবৃতি এল।

সূত্র: সিবিএস নিউজ।

‘আমার ৫ ভাগনে–ভাগনি মারা গেছে, বড় ভাগনির সন্তানও মারা গেছে’…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘হঠাৎ দরজা খুলে দেখি, কিছুই দেখা যাচ্ছে না, তাৎক্ষণিক আমি ও…
  • ১৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
  • ১৭ অক্টোবর ২০২৬
আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬