ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন

২৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ PM
তেলের দামে ব্যাপক ধরপতন

তেলের দামে ব্যাপক ধরপতন © সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ হওয়া নিয়ে ‘ভালো আলোচনা’ হওয়ার দাবির পর দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আগামী ৫ দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) তার ঘোষণার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। এরই মধ্যে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে। খবর আল জাজিরার

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে। যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। বর্তমানে এ তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ায়। যা এক পর্যায়ে ১০৬ ডলার পর্যন্ত ছুয়েছিল। যেটি ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ। তবে ট্রাম্পের ঘোষণার পর ধস নেমেছে তেলের দামে। 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬