দৌড়েও মিটিংয়ে ৫ মিনিট দেরি, পুরো জাতির কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রতিমন্ত্রী

০৯ মার্চ ২০২৬, ০৮:৪২ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ AM
দৌঁড়ে মিটিংয়ে যাচ্ছেন জাপানের অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী কিমি ওনোদা

দৌঁড়ে মিটিংয়ে যাচ্ছেন জাপানের অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী কিমি ওনোদা © সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছেছিলেন অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী কিমি ওনোদা। এ জন্য পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গেজেট এক্সপ্রেস, ইন্ডিয়া হেরাল্ড, লেটেস্টলিসহ কয়েক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি–এর সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ওনোদার। তবে পথে একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনি নির্ধারিত সময়ের প্রায় ৫ মিনিট পরে সেখানে পৌঁছান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনোদা গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছেন। বারবার সময়ের দিকে তাকাচ্ছিলেন তিনি। বৈঠক শুরু হয়ে যাওয়ার পর তিনি সেখানে পৌঁছান।

আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

সাংবাদিকদের সামনে তিনি দেরি হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেরি হয়েছে, তবে এমন ঘটনা যাতে আর না ঘটে- সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।

জাপানে সরকারি দায়িত্ব পালনে সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাই মাত্র কয়েক মিনিট দেরি হলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়।

জবিতে রসায়ন অলিম্পিয়াডে সেরা ১০, তাইওয়ানে যাওয়ার সুযোগ পাবে…
  • ২৮ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা কেন লাইভে মুখ দেখান না, বললেন মোহাম্মদ আরাফাত
  • ২৮ নভেম্বর ২০২৬
কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রেখে রোগীকে অন্যত্র রেফার, ২০ টা…
  • ২৮ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় সমৃদ্ধ হবে খাদ্যনিরাপত্তা …
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্…
  • ২৮ নভেম্বর ২০২৬