ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার মার্কিন অভিযানে নিহত হন ৫৭ জন

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ AM
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো © সংগৃহীত ও সম্পাদিত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে গত শনিবারের মার্কিন সামরিক অভিযানের সময় ৫৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়। তাদের কারাকাস থেকে ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর জানিয়েছে, নিহতদের মধ্যে ভেনেজুয়েলার ২৩ সেনা রয়েছেন। আরও রয়েছেন কিউবার ৩২ জন যোদ্ধা। এ ছাড়া বেসামরিক দুজন নারীও নিহত হয়েছেন।

এর আগে গত শনিবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: মাদুরো-পরবর্তী যুগের চ্যালেঞ্জ: কিউবার ভবিষ্যৎ ও বর্তমান সংকট

ট্রাম্প বলেন, ‘মার্কিন অভিযানের সময় কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না।’

এদিকে নিকোলা মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে গত সোমবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়।

মাদুরো, তার স্ত্রী ও ছেলে এবং আরও তিনজনের বিরুদ্ধে ‘মাদকসন্ত্রাস’ এবং মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন তবে তাদের আজীবন কারাদণ্ডের সাজা হতে পারে।

মাদুরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে অপহরণের শিকার ও একজন ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। 

তথ্যসূত্র: বিবিসি। 

 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬