বৃহস্পতিবার কর্মসূচি ঘিরে মার্কিন নাগরিকদের যে নির্দেশনা দিলো যুক্তরাষ্ট্রের দূতাবাস

২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ PM
মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার আগমনকে ঘিরে দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাই দিনটিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

রবিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ সতর্কতা জারি করা হয়।

পোস্টে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহে একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে। এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

এই সময়ে ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে সতর্ক করা হয়।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9