ফের ভূমিকম্পে কাঁপল দেশ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ PM
ভূমিকম্প

ভূমিকম্প © ফাইল ছবি

দেশের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।

মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশে কম্পন অনুভূত হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬