প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে নেত্রকোনাবাসীর উচ্ছ্বাস

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ PM
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরমন্ত্রিসভায় ডাক পেয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নবগঠিত মন্ত্রিসভায় তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল।

নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই আমি দিতে চাই। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার দেয়া কথা রাখতে পারি।

এছাড়াও নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অর্পিত দায়িত্ব সততার সাথে পালনের অঙ্গীকার করেন।

ব্যারিস্টার কায়সার কামালের প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনি এলাকা দুর্গাপুর ও কলমাকান্দায় আনন্দের বন্যা বইছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল, মন্ত্রিসভায় স্থান পাবেন কায়সার কামাল।

মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয় এবং মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬