দফায় দফায় ভূমিকম্পে কাঁপল কয়েকটি জেলা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ভারতের সিকিমে দফায় দফায় ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কয়েক ঘণ্টায় ভারতের হিমালয় অঞ্চলের সিকিমে একাধিকবার ভূমিকম্প আঘাত হানে।

এ সময় গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকায় অন্তত আট থেকে ১০ বার কম্পন রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও অনুভূত হয়। রংপুর বিভাগের পাশাপাশি নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকা।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। পরে রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশকও শনাক্ত করা হয়েছে।

ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভূতাত্ত্বিকদের মতে, সিকিম ও আশপাশের হিমালয় অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। ফলে বড় কম্পনের পর এ ধরনের আফটারশক হওয়াকে স্বাভাবিক বলেই ধরা হচ্ছে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9