স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ PM
সিয়াম হোসেনের মরদেহ

সিয়াম হোসেনের মরদেহ © টিডিসি

স্কুলে যাওয়ার পথে নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হোসেন রামনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সিয়াম স্কুলে যাওয়ার পথে রামনগর গ্রামের সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস

এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ভটভটিটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভটভটিটি হেফাজতে নেয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9