শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ PM
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস © টিডিসি ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি বাস কক্সবাজার যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়।  আজ ‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলীতে এ ঘটনা ঘটে। 
‎
দুর্ঘটনায় ‎আহতরা হলেন, যাওয়াত, ফেরদৌস, কৌশিক, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ ও স্থানীয় জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।‎ এসময় বাসে থাকা ৪০ জনের মধ্যে  প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়। 

জানা যায়, সেন্টমার্টিন পরিবহনে বার্ষিক ট্যুরে কক্সবাজার যাচ্ছিল শিক্ষার্থীরা। চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার বাইরে বাসটি উল্টে যায়। গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ‎দুর্ঘটনার পর কক্সবাজারের পথে থাকা বাকী ৩টি বাস বরিশালে ফিরে গেছে বলে জানা যায়। 
‎
‎এ বিষয়ে জানার জন্য দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬