বিদ্যুতের তারে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে আতঙ্ক, অতঃপর...

১৫ আগস্ট ২০২৬, ১২:৪৪ PM
বিদ্যুতের তারে ঝুলে থাকা বস্তু ‍উদ্ধার করা হচ্ছে ও উদ্ধার করা সাউন্ড বক্স

বিদ্যুতের তারে ঝুলে থাকা বস্তু ‍উদ্ধার করা হচ্ছে ও উদ্ধার করা সাউন্ড বক্স © টিডিসি

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এগুলো বোমা নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যুতের একটি খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান স্থানীয় লোকজন। বস্তুটিকে বোমাসদৃশ মনে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে পানি ভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বক্সটি খুলে দেখা যায়, সেটি মূলত একটি সাউন্ড বক্স।

এরপর শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে আরও দুটি একই ধরনের বস্তু ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পরে কোর্ট মোড়ের বস্তুটিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শিক্ষার্থী আটক

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনে রাখা বক্সটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বক্সটি নামিয়ে আনে। উদ্ধার করা তিনটি বস্তুই থানায় নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬