সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা

০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১০:০৩ PM
রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে

রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে © সংগৃহীত

মাগুরায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের দিল্লিতে এক প্রেস কনফারেন্সে অনলাইনে যুক্ত হন সাকিব আল হাসান। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে বহুল বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় শত শত শিক্ষার্থীর নিহত হওয়ার সময় বিদেশে স্ত্রী-সন্তান নিয়ে আনন্দপূর্ণ জীবন-যাপনের ছবি শেয়ার করে বিতর্কিত হন তিনি। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি।

অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬
শরিফুলকে কাউন্টিতে খেলতে দিল না বিসিবি, জানা গেল কারণ
  • ২৬ আগস্ট ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে …
  • ২৬ আগস্ট ২০২৬
খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে একই পরিবারের…
  • ২৬ আগস্ট ২০২৬