আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর

০১ আগস্ট ২০২৬, ০৭:২২ AM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ছয়জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ১১ জন হলেন সুজন হোসেন (২৬), মো. নাসিম (২১), আরিফুল ইসলাম (২১), বিলাল হোসেন (২২), মো. ইব্রাহিম (৩৫), মো. তারেক (২০), সৈয়দ লিমন (১৯), মনিরুজ্জামান শাওন (১৯), মো. নাছিম (২০), রবিউল ইসলাম (২০) এবং আলমগীর ইসলাম (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন আল মামুন প্রাপ্তবয়স্ক ১১ জনকে কারাগারে আটক রাখার এবং ছয়জন অপ্রাপ্ত বয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। আদালত উভয় আবেদনই মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে।

অভিযানকালে একটি ব্যানার, কয়েকটি মোবাইলফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পল্লবী থানার এসআই সোহান মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬