সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল পুলিশ

১২ আগস্ট ২০২৬, ০৭:১৯ PM
প্রেশার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে ধোঁয়া ওঠে

প্রেশার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে ধোঁয়া ওঠে © সংগৃহীত

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশারকুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তারা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আজ বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। এরপর তারা বোমা নিষ্ক্রিয় করে।

আবদুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘অনেক আগেই আমাদের ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া উড়তে দেখি।’

বিষয়টি নিশ্চিত করে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা ২৮ মিনিটের দিকে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, আজ সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর …
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি
  • ১৭ অক্টোবর ২০২৬