বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

০৩ আগস্ট ২০২৬, ০২:১৫ PM
বিস্ফোরণ

বিস্ফোরণ © সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি রহস্যজনক বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন- শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।

পুলিশ জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশে থাকা হনুফা বেগম, ইতি ও ফাহিম দগ্ধ হন। বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর …
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি
  • ১৭ অক্টোবর ২০২৬