জ্বালানি পরিস্থিতি: একদিনে ৬২ জেলায় ২৯৩ অভিযান, মামলা ৭৮টি

২৭ মার্চ ২০২৬, ১১:৫৬ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১১:৫৬ PM
জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ৬২ জেলায় ২৯৩ অভিযান, মামলা ৭৮টি

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ৬২ জেলায় ২৯৩ অভিযান, মামলা ৭৮টি © সংগৃহীত

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ৬২ জেলায় ২৯৩টি অভিযান পরিচালনা করেছে জ্বালানি বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে মোট ৩ লক্ষ ১৫ হাজার ৫৫০ টাকা।

আজ শুক্রবার (২৭ মার্চ) দিনভর এসব অভিযান পরিচালনা করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জ্বালানি বিভাগ বলছে, ৬২ জেলার এসব অভিযান ছাড়াও জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন লোকেশনে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এ ছাড়া আগামীকাল শনিবারও ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে কোথাও অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে ভিজিলেন্স টিমের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে জ্বালানি বিভাগ।

দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬