সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ PM
জেলা প্রশাসকের কার্যালয়

জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বা টোকেন ব্যবহারের বাধ্যতামূলক নির্দেশনাটি বাতিল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে জারিকৃত নির্দেশনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের আগের নির্দেশনার ৩ নম্বর ধারাটি (ফুয়েল কার্ড-সংক্রান্ত) বাতিল করা হয়েছে। এখন থেকে চালকদের মোটরসাইকেলে তেল নিতে কোনো ফুয়েল কার্ডের প্রয়োজন হবে না। তবে চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ বৈধ কাগজপত্র থাকা এবং হেলমেট পরিধান করা বাধ্যতামূলক থাকবে।

এর আগে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জেলা প্রশাসনের নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো পাম্প থেকে তেল দেওয়া হবে না এবং এই কার্ড ডিসি বা ইউএনও অফিস থেকে সংগ্রহ করতে হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সাধারণ চালকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন দ্রুত এই সংশোধনী আনল।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস এ বিষয়ে বলেন, ‘পুরো প্রক্রিয়াটিকে একটি শৃঙ্খলার মধ্যে আনাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তবে জনগণের মধ্যে এটি নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় আমরা ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্তটি স্থগিত করেছি। বৈধ কাগজপত্র দেখালে যে কেউ নির্ধারিত সময়ে তেল সংগ্রহ করতে পারবেন।’

তবে ফুয়েল কার্ডের নিয়ম বাতিল হলেও অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ফিলিং স্টেশনগুলো থেকে তেল নেওয়া যাবে। এ ছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে তেল বিক্রি এবং খোলা বাজারে জ্বালানি কেনাবেচা আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বহাল রেখেছে জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9