চট্টগ্রামে বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান: ৬ টন অবৈধ ডিজেল জব্দ

২৭ মার্চ ২০২৬, ০৩:০৬ PM
পেট্রোল পাম্প

পেট্রোল পাম্প © সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল ও তেল খালাসের সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ৬ টন ডিজেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিমানবন্দর সংলগ্ন এলাকার একটি অবৈধ আস্তানা থেকে প্রায় ৩০ ড্রাম ডিজেল জব্দ করা হয়। উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ প্রায় ৬ হাজার লিটার (৬ টন)। এছাড়া তেল লোডিং এবং আনলোডিং করার কাজে ব্যবহৃত ৩টি বিশেষ পাম্পও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই তেল ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।

অভিযান শেষে জব্দকৃত মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬