জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে জাপান

২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ PM
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল করছে জাপান

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল করছে জাপান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ সাময়িকভাবে তুলে নেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার। শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি তাদের পুরোনো ও কম দক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলোকেও পূর্ণ ক্ষমতায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে টোকিও। খবর এএফপির

জাপানের শিল্প মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের একটি সভায় এই প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদিত হয়। 

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অনলাইন সভায় বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে, যার ফলে ভবিষ্যতে এলএনজি আমদানির বিষয়ে অনিশ্চয়তা বাড়ছে। তাই স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালনা বৃদ্ধি করা প্রয়োজন বলে আমরা মনে করি।’

পূর্বে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে পরিবেশগত কারণে উচ্চ কার্বন নির্গতকারী কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ বা তার নিচে রাখার বাধ্যবাধকতা ছিল। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছর জুড়ে এক বছরের জন্য পুরোনো ও কম সাশ্রয়ী কেন্দ্রগুলোকেও পূর্ণ দমে চালানোর অনুমতি দেওয়া হবে।

এদিকে ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে পরিবেশগত কর মওকুফের ঘোষণা দিয়েছে, যার ফলে দেশটিতে জ্বালানির দাম প্রায় এক-চতুর্থাংশ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে গত কয়েকদিন ধরে জ্বালানি নিয়ে বেশ টানাপড়েনের মধ্যে ছিল সরকার। 

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬