৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে হংকংয়ের জাহাজ

২৭ মার্চ ২০২৬, ০৩:০০ PM
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর © সংগৃহীত

হংকংয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি গ্রান কাউভা’ ৩০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেলের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক থেকে আমদানিকৃত এই তেলের ট্যাংকারটি বন্দরে নোঙর করে। চলতি মাসে দেশে পৌঁছানো এটি নবম তেলবাহী জাহাজ।  এই মাসে মোট ১৭টি জাহাজ আসার কথা থাকলেও বাকি কয়েকটির সময়সূচি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া এই চালানের বিস্তারিত জানিয়ে বলেন, ‘নতুন আসা জাহাজটিতে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে। এর মধ্যে ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।’

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সম্প্রতি দেশের জ্বালানি ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। এর ফলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে।

তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন যে নির্ধারিত সময়েই জাহাজ এসেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পরিস্থিতির ওপর নজর রেখে একই সঙ্গে বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬