পাম্পে দীর্ঘ লাইন, তেল নিতে গিয়ে স্ট্রোক করে যুবকের মৃত্যু

২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ PM
পাম্পে দীর্ঘ লাইন

পাম্পে দীর্ঘ লাইন © ফাইল ছবি

দিনাজপুরের কাহারোলে দীর্ঘ লাইনে বাইকের তেল নিতে গিয়ে স্ট্রোক করে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম এনায়েতুল করিম (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে।

জানা গেছে, এনায়েতুল করিম একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। সে তার শ্বশুরবাড়ি কাহারোলে বেড়াতে এসে বাইকের তেল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, তিনি পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। পাম্পে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬