সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে লাগবে ডিসি’র ফুয়েল কার্ড: মানতে হবে ৫ নির্দেশনা

২৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ AM
সাতক্ষীরা জেলা প্রশাসন

সাতক্ষীরা জেলা প্রশাসন © সংগৃহীত

সাতক্ষীরা জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের (ডিসি) সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেল চালক পাম্প থেকে তেল নিতে পারবেন না। 

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা যাবে না।

তেল নেওয়ার সময় চালককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও হালনাগাদ ট্যাক্স টোকেন সাথে রাখতে হবে। একই সাথে চালকের মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। হেলমেট বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে কোনোভাবেই তেল দেওয়া হবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত পাম্প ছাড়া খোলা বাজারে তেল কেনাবেচা বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প মালিক বা চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মেয়ের শাশুড়িকে হত্যা
  • ০৯ মে ২০২৬
একটি মাত্র গরু থেকে ৬০ গরুর খামার, নেপথ্যে নারী উদ্যোক্তা ফ…
  • ০৯ মে ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেড…
  • ০৯ মে ২০২৬
মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ চার পেলেন রাকসু ভিপি
  • ০৯ মে ২০২৬
কামিল পরীক্ষার ফল প্রকাশ কাল 
  • ০৯ মে ২০২৬
এবারের বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি …
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9