টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮ জানুয়ারি ২০২৬, ০৭:০২ AM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ AM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © সংগৃহীত ছবি

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এতে বলা হয়, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে রোববার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- অক্সিজেন, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপূর, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ ও জাহানপুর।

এছাড়াও উল্লেখিত সময়ে বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহিদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদরাসা, নয়ারহাট, হিন্দুপাড়া, ভক্তপুর (আংশিক), নজরা পুকুরপাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদরাসা, মধ্যম মাদরাসা, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, চিনারপোল, ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে সোমবারও সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রামের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- নগরীর বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পু স্ট্যান্ড, এম কে স্টীল, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সাংবাদিক সোসাইটি ও সমবায় আবাসিক এলাকা।

এছাড়াও সোমবার উল্লেখিত সময়ে মোহাম্মদ নগর, শান্তি নগর, শেরশাহ কলোনি, তারা গেইট, রাজামিয়া মার্কেট, আর্মড পুলিশ ব্যাট্যালিয়ান, পদ্মা প্লাষ্টিক, ধূপ পোল, চক্রোশো কানন, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেতুঁলতলা, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, মধ্যম বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজার ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো- নগরীর গাউসিয়া আবাসিক এলাকা, গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহিদ নগর, উত্তর গেইট, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, দেলওয়ার কোম্পানির বাড়ি, হক ফুড গলি, ভান্ডারি গলি, বড়বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, আমিন জুট মিলস, আমিন টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিস্টান কবরস্থান, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ, আতুরার ডিপু পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা থেকে ফয়েজ টাওয়ার ও সংগীত সিনেমা রোড এলাকা।

এছাড়াও মঙ্গলবার উল্লেখিত সময়ে নগরীর সংগীত আবাসিক এলাকা, জাংগালপাড়া, ওয়েলফুড গলি, সামাদপুর, মীরপাড়া, হাজিপাড়া গার্মেন্টস, সামারহিল, খ্রিস্টান কবরস্থান, হাটহাজারী রোড, খন্দকিয়া বাজার, মাজার গেইট, ভুলিয়াপাড়া, খন্দকিয়া ট্যাম্পুস্ট্যান্ড, বাথুয়া, কুলগাঁও মাজার গেইট থেকে সাদ মুছা গার্মেন্টস, নতুন পাড়া, কাঠাঁল বাগান রোড, তুফানি রোড়, পূর্ব কুলগাঁও, কুলগাঁও আবাসিক এলাকা, চিকনদন্ডী, বালুছড়া, বালুছড়া আবাসিক এলাকা, কাশেম ভবন, কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোল পোল, ভরাপুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, বড়বাড়ি, নেয়ামত আলী রোড, পূর্ব শিকারপুর, মদুনাঘাট বাজার, রশিদ বাড়ি, দক্ষিণ মাদরাসা, মধ্যম মাদরাসা, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাট ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক এই ভোগান্তি ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9