শনিবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৩ জেলায়

০৯ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

 ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং লাইনের আশপাশে থাকা গাছপালার শাখা কর্তন কাজের জন্য আগামী শনিবার (১০ জানুয়ারি) সিলেট বিভাগের ২ জেলায় নয় ঘন্টা সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে এবং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের এক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত একাধিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার, ১১ কেভি কুসুমবাগ ফিডার এবং ১১ কেভি কাজিরগাঁও ফিডার সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন: ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত- সবাইকে কাছে টেনে নিতে চান বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা

মৌলভীবাজার জেলার যেসব গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল এলাকা, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীর পাড়, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকা।

এছাড়া ফরিদপুর শহরেও আগামী শনিবার নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র মাহে রমজান এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ, ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তন এবং উপকেন্দ্রের ৩৩ কেভি বাস বার্ষিক সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট আট ঘণ্টা ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন শহরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে ১১ কেভি সার্কিট হাউজ, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল এলাকা, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা এবং রেলস্টেশন ফিডার।

ওজোপাডিকোর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেও যে কোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বিধায় শাটডাউনকালীন সময়েও লাইন সচল বলে গণ্য করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ…
  • ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কীভাবে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগো…
  • ১৭ জুলাই ২০২৬
সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে’…
  • ১৭ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ পেয়েছি: জয়সোয়াল
  • ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর অভাব নেই, কিন্তু তাদের অল্প বয়…
  • ১৭ জুলাই ২০২৬
এসএসসি পরীক্ষার ফল ভবিষ্যতের কতটা পথ নির্ধারণ করে?
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence