সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ AM
বিদ্যুৎ লাইন

বিদ্যুৎ লাইন © সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার শাখা কর্তন কাজের জন্য আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরহা বন্ধ থাকবে।

তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগ: বিদ্যুৎ
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬