চবিতে ৫ ফুট লম্বা অজগর উদ্ধার

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪২ PM
 ৫ ফুট লম্বা অজগর উদ্ধার

৫ ফুট লম্বা অজগর উদ্ধার © সংগৃহীত

ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে অজগর উদ্ধার করা হয়েছে। ৫ ফুট দৈর্ঘ্যের সাপটির ওজন প্রায় ৩ কেজি। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়ি থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষার্থী রিফাত আমিন জানান একটি সাপ ঝুপড়িতে বাঁধা আছে। পরে সেটি উদ্ধার করি। ওখানকার দোকানের একটা ছেলে সম্ভবত এটাকে বেঁধে রেখেছিল।

তিনি আরও বলেন, সাপটি নির্বিষ বার্মিজ অজগর। পরবর্তীতে সেটি নিরাপদ স্থানে ফিরিয়ে দিতে চবি জীববিজ্ঞান অনুষদের পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই পড়ুন থাইল্যান্ডের সিরিন্দহর্ন বিশ্ববিদ্যালয়ে

এর আগে গত ২৮ ডিসেম্বর সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা কেন্দ্রে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর ধরা পড়ে। পরে জীববিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী গবেষক রফিকুল ইসলাম।

শুধু এটিই নয়, গত তিন মাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ১৫টি সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়েছেন রফিকুল। এর আগে গত ৭ নভেম্বর আলাওল হলের ১১০ নম্বর কক্ষ থেকে একটি ‘কমন উল্ফ’ বা ঘরঘিন্নি সাপ উদ্ধার করা হয়। আর ২১ অক্টোবর দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় শঙ্খিনী সাপ।

 

মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬