তারেক রহমানের সঙ্গে তিনি দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ PM
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি এবং বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ও সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতে প্রথমে আসেন নেপালের রাষ্ট্রদূত, পরে  ভুটানের রাষ্ট্রদূত এবং সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে আসেন বৃটিশ হাই কমিশনার।

দুই সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, প্রথমে নেপাল, এরপর ভূটানের রাষ্ট্রদূত এবং সর্বশেষ বৃটিশ হাই কমিশনার বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গুলশানে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী 

 তিনি বলেন, আপনারা জানেন দীর্ঘদিন প্রবাসে থাকার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিদেশীদের কাছে ওনার বিষয়ে প্রচন্ড আগ্রহ দেখা দিয়েছে। তারা বুঝতে পারছেন যে তারেক রহমানের গ্রহণযোগ্যতা এদেশের জনগণের কাছে কত গভীর ও বেশি। সেই কারণে সবাই অপেক্ষা করছেন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়, তাহলে তারা গভীর আগ্রহে অপেক্ষা করে আছেন ওনার সঙ্গে কাজ করতে। কিভাবে বাংলাদেশের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়টিও তারা তারেক রহমানের কাছ থেকে জানতে চান।

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি

হুমায়ুন বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে, তারা অপেক্ষায় আছেন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের। এদেশের জনগণ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। তারাই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এখানে বিদেশীদের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, এসব দেশের রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে।

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9