ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ AM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ AM
ককটেল সদৃশ বস্তু

ককটেল সদৃশ বস্তু © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে তিনটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু পাওয়া গিয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১ টার দিকে হলের মেইন বিল্ডিংয়ের ওয়াসরুমে এগুলো পাওয়া যায়।

শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হলের মেইন বিল্ডিংয়ের ১ম ওয়াশরুমে ৩টা ককটেল সদৃশ বস্তু পাওয়া গিয়েছে।

শাহবাগ থানার দায়িত্বরত অফিসার আল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এগুলোকে ককটেল কি না সে বিষয়ে নিশ্চিত নই । তবে এগুলো ককটেল সদৃশ। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা পর নিশ্চিত হওয়া যাবে।

জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ফারুক শাহ বলেন, ‘বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে। আমরা হলের সিসিটিভি ফুটেজ চেক করছি যে কে বা কারা এগুলো করেছে। এবং হলের নিরাপত্তা জোরদার করব। বোম ডিসপোজাল টিম পরীক্ষার পর বলা যাবে সেগুলো ককটেল কি না।’

শাহবাগ থানার দায়িত্বরত অফিসার আল আমিন পরবর্তীতে জানান, ‘বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলি নিয়ে যায়, ককটেল সদৃশ হলেও সেগুলো ককটেল ছিলো না। ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য এমন করে টেপ বেঁধে সেগুলোকে রাখা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তারপরও সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন।’

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬