ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ছয় তলায় এ ঘটনা ঘটে।

এ দিকে আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যান। তবে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র বুৎসুদ্দী।

তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয় তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এরপর আরও যোগ দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের চেষ্টায় প্রায় ১৫ মিনিটের মাথায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে মোবাইল চার্জার থেকে আগুন লেগে থাকতে পারে।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬