‘শুরুতে হতাশ হলেও এখন কিছুটা আশার আলো দেখছি’

১৩ অক্টোবর ২০২০, ১২:১১ AM
‘শুরুতে হতাশ হলেও এখন কিছুটা আশার আলো দেখছি’

‘শুরুতে হতাশ হলেও এখন কিছুটা আশার আলো দেখছি’ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালেয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্রীর করা ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার ঘটনায় স্বস্তি প্রেকাশ করেছেন ওই ছাত্রী।

সোমবার সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি বলেন, “আজকে পঞ্চম দিনের মতো এখানে অনশন করছি। দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং দুজনেরই রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। শুরুতে হতাশ হলেও এখন আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি।”

ওই ছাত্রী আরো বলেন, “তবে ছয়জন আসামির প্রত্যেককে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এই রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত একজন আসামি বাইরে আছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করব।”

এখন অনশন না কি অবস্থান কর্মসূচি জানতে চাইলে তিনি বলেন, “শুরুতে ২৭ ঘণ্টা টানা অনশন করেছিলাম। পরে অসুস্থ হয়ে পড়লে প্রাইমারি ট্রিটমেন্ট ও স্যালাইন দেওয়ায় হয়। এখন খাবার না খেলেও স্যালাইন চলছে। ফলে কিছুটা সুস্থ আছি।”

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬