ঢাবির কলা ভবনে ক্লাসরুমের বাইরে আগুন

২৭ জুলাই ২০২৬, ০২:৩৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০২:৩৬ PM
ঢাবির কলা ভবনের ক্লাসরুমে আগুন লাগার পর আশপাশ ধোঁয়ায় ছেয়ে যায়

ঢাবির কলা ভবনের ক্লাসরুমে আগুন লাগার পর আশপাশ ধোঁয়ায় ছেয়ে যায় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের একটি ক্লাসরুমের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিট থেকে একটি সার্কিট বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শর্ট সার্কিট থেকে ক্লাসরুমের বাইরের অংশে বৈদ্যুতি লাইনে আগুন লেগেছিল। তাৎক্ষণিক আমাদের কর্মীরা গিয়ে তা নিভিয়ে ফেলেছে। বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।’

আরও খবর: দাবিতে অনড় খুবির শিক্ষার্থীরা, পরীক্ষা-ফলাফলে অনিশ্চয়তার মধ্যেও ক্লাস বর্জনের সিদ্ধান্ত

জানা গেছে, কলা ভবনের দ্বিতীয় তলার ২০৬৮ নম্বর রুমের বাইরে আগুন লাগে। সেখানে বাংলা বিভাগের ক্লাস নেওয়া হয়। আগুন লাগার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে করিডোরে দাঁড়িয়ে আছেন। আশপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬