আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন

২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ PM
আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন

আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র, হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার খলিল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই জেলে আক্তার হোসেন ও তার স্ত্রী গৃহপরিচারিকা শাহানুর আক্তারের বসতঘর এবং ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শাহানুর আক্তার বলেন, স্বামী-স্ত্রী মিলে কষ্ট করে একটু একটু করে ঘরটি গড়ে তুলেছিলাম। সব স্বপ্ন এক মুহূর্তের আগুনে শেষ হয়ে গেছে। সন্তান আর গায়ের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।

প্রতিবেশী শরীফুল ইসলাম বলেন, শাহানুর মানুষের বাড়িতে কাজ করেন আর তার স্বামী নদীতে মাছ ধরেন। আগুনে তাদের জমানো টাকাসহ সবকিছু পুড়ে গেছে। অভাবের সংসারটি আরও অসহায় হয়ে পড়েছে।

এ বিষয়ে কমলনগর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার প্রণব বড়ুয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9