বরগুনায় ইসমাইল শাহ’র মাজারে ফের অগ্নিসংযোগের অভিযোগ

১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ PM
আমতলীতে ইসমাইল শাহ’র মাজারে আগুন

আমতলীতে ইসমাইল শাহ’র মাজারে আগুন © টিডিসি ফটো

বরগুনার আমতলীতে ইসমাইল শাহ’র মাজারে আবারও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা মাজার ও পাশের একটি বসতঘরে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেছেন মাজার সংশ্লিষ্টরা। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করেন, মাজার ধ্বংসের উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ (রহ.) এর মাজার প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছরের ১৬ মার্চ ২৮তম ওরশ চলাকালে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ওই ঘটনার এক বছর চার মাস পর আবারও একই মাজারে অগ্নিসংযোগের অভিযোগ সামনে এলো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬