ডাকসু সদস্য সর্বমিত্র

একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হতে পারে না

২০ জুলাই ২০২৬, ১০:৪৮ AM
ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা © টিডিসি সম্পাদিত

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলার দিন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। ‘একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হতে পারে না’ বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার (১৯ জুলাই) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন সর্বমিত্র চাকমা। তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরদের প্রতি আমার শ্রদ্ধা। প্রতিটা ব্যারিকেডে তাঁরা ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজ স্যার-ম্যামরা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের।’

বিনিময়ে জুটেছে উড়ে আসা জুতা, এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এতটাই উচ্ছৃঙ্খল এবং এগ্রেসিভ ছিল ব্যারিকেডের ওপাশের ছেলেপেলেদের আচরণ! এমন কঠিন পরিস্থিতি তাঁরা সামাল দিয়েছেন! যেন খেলা দেখতে নয়, যুদ্ধের ময়দানে নেমেছেন তারা!’ 

আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

সর্বমিত্র চাকমা বলেন, ‘যারা আজ ভোগান্তির শিকার হয়েছেন তাদের জন্য সমবেদনা। দিনশেষে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিবেশের দিকে গুরুত্ব দিতে হবে। যারা বাইরে থেকে খেলা দেখতে আসেন দোষ তাদের নয়, দোষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যে সক্ষমতা যাচাই না করে ছয়টা পয়েন্টে খেলা দেখানোর অনুমতি দিয়েছে।’

এর ফলস্বরূপ, নারী হেনস্তা, প্রাইভেট কার চুরি, মোবাইল চুরি, চোর অভিযুক্তকে গণপিটুনি, দুর্ঘটনাসহ নানা ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হতে পারে না।’ 

সবশেষে শিক্ষার্থীদের কাছে স্পষ্ট বার্তা দিয়ে সর্বমিত্র চাকমা বলেন, ‘আপনারা আশা ছেড়ে দিন আমার মতো। এ প্রশাসন আপনার আমার কথা ভাবে না , সামান্য কটা টাকার জন্য যে প্রশাসন পুরো বিশ্ববিদ্যালয়কে কোম্পানি গুলোর কাছে বর্গা দেয়, কোম্পানি থেকে স্পন্সর নিয়ে আসা ছাত্রদলের স্বার্থে শিক্ষার্থীদের নিরাপত্তাকে ব্যহত করে।’

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬