ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাত, যুবকের মৃত্যু

২০ জুলাই ২০২৬, ০৮:৩১ AM
রায়গঞ্জ থানা

রায়গঞ্জ থানা © সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইলিয়াছ খান (২৬) উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ মোড় এলাকার মৃত সাত্তার খানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সিয়াম নামের ১৬ বছরের এক কিশোরের সঙ্গে ইলিয়াছের বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডা জেরে রাতে সিয়াম তার বাবা রাসেলকে নিয়ে মুরুব্বিদের কাছে বিচার চায়। পরে মুরুব্বিরা বিচার করার আশ্বাস দেন। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে সিয়াম ও তার বাবা কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় পৌঁছালে ইলিয়াছের সঙ্গে তাদের দেখা হয়। এরপর আবারও দুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সিয়াম তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ইলিয়াছের শরীরে কয়েকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, হত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাতে প্রাথমিকভাবে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। আর সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামির পরিচয় জানাল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১০ অক্টোবর ২০২৬