ফাইনালে লালকার্ড দেখলেন দুই আর্জেন্টাইন

২০ জুলাই ২০২৬, ০৭:৫৮ AM
আর্জেন্টিনার খেলোয়াড়কে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি

আর্জেন্টিনার খেলোয়াড়কে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি © সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ফুটবল মাঠ রূপ নিল রণক্ষেত্রে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার হতাশা ও ক্ষোভ সামলাতে না পেরে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার ওপর শারীরিকভাবে চড়াও হন আর্জেন্টিনার মিডফিল্ড তারকা লেয়ান্দ্রো পারেদেস। একদম শেষ মুহূর্তের এই কুৎসিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পুরো ফাইনালের নোংরা আবহকেই যেন আরেকবার ফুটিয়ে তুলল।

​পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার ফুটবলারদের শরীরী ভাষা এবং একের পর এক ফাউল ম্যাচটিকে কলঙ্কিত করেছিল। ৯০ মিনিটে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির দল মোট ৬টি হলুদ কার্ড দেখে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের মাঝেই একটি হার্ড ফাউলের জন্য হলুদ কার্ড পেয়েছিলেন বোকা জুনিয়র্সের মিডফিল্ড তারকা পারেদেস।

​কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠের উত্তেজনা রূপ নেয় চূড়ান্ত সংঘর্ষে। ম্যাচ শেষ হতে না হতেই পারেদেস ক্ষিপ্ত হয়ে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার দিকে ছুটে যান এবং সরাসরি তাঁর গলা চেপে ধরেন। পারেদেসের ধাক্কার তীব্রতায় বার্সেলোনার এই ডিফেন্ডার সাথে সাথেই মাঠে লুটিয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়, সাইডবেঞ্চের সদস্য এবং কোচিং স্টাফদের মাঝে চরম হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর দুই পক্ষকে আলাদা করা সম্ভব হয়।

​আর্জেন্টাইন ফুটবলারদের এমন উগ্র ও অখেলোয়াড়সুলভ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ফুটবল বিশ্লেষকরা। বিশেষ করে পুরো টুর্নামেন্টে নেতিবাচক ট্যাকটিক্স বা ‘ডার্ক আর্টস’ ব্যবহারের পর ম্যাচ শেষে পারেদেসের এই গলা চিপে ধরার ঘটনাটি আর্জেন্টিনার জন্য চরম লজ্জাজনক এক অধ্যায় হয়ে থাকবে।

​তবে মাঠের এই রণক্ষেত্রের মাঝেও কিছু সুন্দর মুহূর্ত চোখে পড়েছে। ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়রা লিওনেল মেসির সাথে সৌজন্যতা বিনিময় করেন এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও স্পেনের দে লা ফুয়েন্তে মাঝমাঠে একে অপরকে জড়িয়ে ধরেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের দলের এই হার মেনে নিয়ে স্কালোনি বলেন, ‘জয়ের মধ্যে যেমন বিনয় থাকা উচিত, পরাজয়ের মাঝেও তা থাকা জরুরি। আমরা এই হার মেনে নিচ্ছি, কারণ ছেলেরা মাঠে তাদের সবটুকু ঢেলে দিয়েছে। আপনি হারবেন, এবং সেখান থেকেই আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে।’

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬