ঢাবির রোকেয়া হলে ফ্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়

২৮ জুন ২০২৬, ০২:৪৪ PM
ঢাবির রোকেয়া হলে ছাদ থেকে খুলে পড়া সিলিং ফ্যান

ঢাবির রোকেয়া হলে ছাদ থেকে খুলে পড়া সিলিং ফ্যান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ছাদ থেকে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হলের এক্সটেনশন ভবনের ৮৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফ্যানটি খুলে মাথায় আঘাত লাগে ছাত্রীর। তাৎক্ষণিক তাকে মেডিকেলে নিয়ে গেলে সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

ঘটনার সময় উপস্থিত এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, কয়েকদিন আগেই সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান ফ্যানটি খুলে পুনরায় লাগিয়ে দিয়েছিলেন। তবে সেটি সঠিকভাবে স্থাপন করা হয়নি বলেই অভিযোগ তাদের।

শিক্ষার্থীদের ভাষ্য, ঠিকমতো ফ্যানটি স্থাপন না করার কারণেই সেটি খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ফ্যানটির সমস্যা নিয়ে তারা এর আগেও একাধিকবার হল প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে সে অনুযায়ী, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

আরও পড়ুন: তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেফতার ৩

শিক্ষার্থীদের দাবি, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এ ঘটনায় হল প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। তারা রোকেয়া হলসহ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সিলিং ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রোকেয়া হলের প্রভোস্ট ড. হোসনে আরা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।’

‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950