লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন

২৫ জুন ২০২৬, ১০:৫৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:৫৫ PM
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি। 

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আব্দুর রহিম বলেন, আজ আমরা কেউই কোথাও নিরাপদ নই। এখন প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। আজকে আমাদের লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা করা হলো। দেশে প্রতিনিয়ত অপরাধ বেড়ে যাচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো পদক্ষেপ নিতে দেখছি না। তারা বারবার তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী এদেশের জনগণের নিরাপত্তা জোরদার করতে না পারে তাহলে পদত্যাগ করে অন্যকেউ এ দায়িত্বে আসুক। আমরা চাই এ দেশের মানুষ শান্তিতে থাকুক, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক।

রায়পুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি লাবিব হাসান রাব্বি বলেন, আমাদের রায়পুরে মাদকের ব্যবসা অনেক বেড়ে গেছে। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এজন্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। আজ চোখের পলকে একটি পরিবার নি:স্ব হয়ে গেছে। আমরা চাই–ওই পরিবারের একটি ছেলে বেঁচে আছেন, তাকে সরকারিভাবে ভরণপোষণের দায়িত্ব নেওয়া হোক।

ঢাবি শিক্ষার্থী জান্নাতুল নাইমা বলেন, তিনজন মেধাবী শিক্ষার্থী ও তার মাকে যারা আর্থিক সামাজিক প্রতিকূলতা মোকাবেলা করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল তাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আমরা তার জন্য ভয়েস রেইজ (আওয়াজ উঠাতে) করতে পারি না। প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। প্রমাণ নষ্ট করার যে চেষ্টা করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে সেখানেই হত্যা করা হয়েছ তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাইনি। এই যে ঘটনার পেছনে মাদককে দায়ী করা হয়েছে। মাদকটা কীভাবে ছড়াচ্ছে, কীভাবে মাদকের সিন্ডিকেটগুলো গড়ে তুলেছে এগুলো নিয়ে কোনো কথা হয়নি। 

তিনি আরও বলেন, আমরা নিহত মায়েদের বোনদের পক্ষ নিয়ে লক্ষ্মীপুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে দাঁড়িয়েছি। আমরা লজ্জিত বোধ করছি যে সরকার আমাদেরকে ঘটনার ন্যূনতম ব্যাখ্যা, জবাবদিহিতা বা আশ্বাস দিতে পারেনি। আমরা এই হত্যা কাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, সর্বোপরি আমরা এই হত্যা কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি মুফাচ্ছের হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মো. সজিব প্রমুখ।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9