ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে কর্মসূচির ডাক হল সংসদ ভিপির

২৮ জুন ২০২৬, ০৭:৫১ AM
হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী

হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখতে আসা এক সাবেক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী। রবিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির ডাক দেন।

পোস্টে তিনি লেখেন, রবিবার সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করবেন। শহীদুল্লাহ হলে সাম্প্রতিক নারীবিদ্বেষী ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ৮টায় আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ আমরা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে অবস্থান নিয়ে উপভোগ করব।

তিনি আরও জানান, ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীকে দলে দলে শহীদুল্লাহ হল মাঠে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬