ঢাবির ‎জগন্নাথ হল

প্রতিবন্ধী শিক্ষার্থী নির্যাতনে জড়িত ছাত্রদল নেতাকর্মীদের শাস্তির দাবি ছাত্র ফ্রন্টের

২৬ মে ২০২৬, ০৪:৩০ PM
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট © টিডিসি সম্পাদিত

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ঢাবি কমিটির সদস্য ‎রাজেকুজ্জামান জুয়েল গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এর আগে গত ২৪ মে সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবনে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থী নিজের কক্ষে ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার শিকার হন। আক্রান্ত শিক্ষার্থী এই বিষয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, চায়ের দোকানে পা তুলে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘবদ্ধভাবে হামলা চালান জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ঝলক দাস, চন্দন দাস ও রিপন চন্দ্র সরকার এবং ছাত্রদল কর্মী সাগর।
‎
ঘটনার বিবরণ দিয়ে যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট্র নেতারা বলেন, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মতকে দমনের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তিরই অংশ। অথচ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মত দমনের মতো শিক্ষা এবং শিক্ষার্থী স্বার্থ বিরোধী অপরাজনৈতিক সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠিত হবে না।

আরও পড়ুন: পা তুলে বসায় ঢাবির প্রতিবন্ধী শিক্ষার্থীকে নিজ কক্ষে বেধড়ক পিটুনি জুনিয়রদের

‎তারা আরও বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অভিযুক্তদের বহিষ্কার এবং হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা অবগত হয়েছি। এই ঘটনার ক্ষেত্রে বিচারহীনতা বা দায়সারা বিচার সামনের দিনে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা আরও বাড়াবে। তাই আমাদের দাবি- অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীসহ শিক্ষাঙ্গনে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: ঢাবির হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়ন, শিবিরের প্রতিবাদ
‎
‎নেতৃবৃন্দ ক্যাম্পাসে দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মত দমনের মতো শিক্ষা এবং শিক্ষার্থী স্বার্থ বিরোধী রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950