অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তিতে অনিশ্চয়তা, ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা তারিক

২৫ মে ২০২৬, ১১:৫৬ AM , আপডেট: ২৫ মে ২০২৬, ১১:৫৮ AM
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক © ফাইল ছবি

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক শিক্ষার্থীর। এবার তার পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছেন ওই শিক্ষার্থী।

তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক। সহায়তা পাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একটি বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক। 

রবিবার (২৪ মে) ছিল তার অনার্স শেষ বর্ষে ভর্তির শেষ দিন। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যেও ভর্তি ফি জোগাড় করতে পারেননি তিনি।

জানা গেছে, সংকটময় এ পরিস্থিতিতে সলিমুল্লাহ মুসলিম হলের নিজ এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে তারিকের সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষার্থী। বিষয়টি জানার পর তিনি শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন মাধ্যমে তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত হন। পরে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ভর্তির প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেন।

আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান হতে পারে অক্টোবরে

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিক্ষার্থী বলেন, ‘টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারিক ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি নতুন করে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছি। অতীতেও তার মানবিক কাজের কথা শুনেছিলাম বলেই তার কাছে সহযোগিতা চেয়েছিলাম।’

এ বিষয়ে তারিক বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে-এটি মেনে নেওয়া যায় না। তাই এমুহূর্তে নিজেই আর্থিক সংকটের মধ্যে থাকলেও ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং সংকটে তাদের পাশে দাঁড়ানো।’

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬