স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন পোস্টের অভিযোগে আটক সাবেক ছাত্রদল নেতা

২৫ মে ২০২৬, ১২:১৩ AM , আপডেট: ২৫ মে ২০২৬, ১২:১৪ AM
আটককৃত রাসেল মাহমুদ

আটককৃত রাসেল মাহমুদ © সংগৃহীত

ফেসবুকে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের মেয়েকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। জানা গেছে, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেন রাসেল মাহমুদ। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

‎‎এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন। একইসঙ্গে একটি ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি অসংযত ভাষা ব্যবহার করেছেন। এজন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আশ্বাস দেন।

‎পরে ক্ষমা চেয়ে দেওয়া পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী বলে উল্লেখ করেন। ভিডিও বক্তব্যেও তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানান। 

‎এ বিষয়ে বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

‎কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা অভিযুক্তকে গতকাল রাতে গ্রেপ্তার করেছি। আজকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9