মাস্টার্সের রেজাল্টে ৪-এ ৪ পেলেন ঢাবি শিবির নেতা 

২০ মে ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ২০ মে ২০২৬, ০৫:০৭ PM
ঢাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান

ঢাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান © সংগৃহীত

স্নাতকোত্তর (মাস্টার্স) রেজাল্টে ৪-এ ৪ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। আজ বুধবার (২০ মে) নিজের ফেসবুকে মাস্টার্সের ফলাফলে নিজের প্রথম হওয়ার তথ্য জানান সাজ্জাদ। 

সেখানে প্রকাশিত ফলাফলের ছবি সংযুক্ত করে তিনি লিখেন, ‘ মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হলো এই একটু আগে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি।’

তিনি আরও লিখেন, ‘গতবছর ছিল আমার সাংগঠনিক জীবনে সবচেয়ে ব্যস্ততম বছর। সংগঠন, রাজনীতি, ডাকসু নির্বাচন সব মিলিয়ে ঠিকমতো হক আদায় করে পড়াশোনা করাটাও কঠিন মনে হচ্ছিল। তাও, আল্লাহর শুকরিয়া, তিনি সম্মান রেখেছেন।’

জানা গেছে, সাজ্জাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি অনুবাদে সক্রিয় আছেন বলে জানা গেছে। এ পর্যন্ত ২৫টি বইয়ের অনুবাদ, সংকলন এবং প্রকাশনার কাজ সম্পন্ন করেছেন তিনি।  

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এ ছাত্রশিবিরের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যেখানে ৭ হাজার ১৮৯ ভোট পেয়েছিলেন সাজ্জাদ।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬