ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু

১২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ PM
ঢাবির প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হয়েছে

ঢাবির প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হয়েছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ সেশনের প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আজ রবিবার (১২ এপ্রিল) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা-সহ বিভিন্ন অনুষদের ডিন নিজ নিজ অনুষদভুক্ত বিভাগসমূহের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শ্রেণিকক্ষ পরিদর্শনকালে তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশলাদি বিনিময় করেন। নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। জ্ঞান, প্রজ্ঞা ও মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। 

আরও পড়ুন: যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসনের দাবি শিক্ষকদের

তারা আরও বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন ভাষাগত ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। সাংগঠনিকসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্লাবসমূহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দক্ষ তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬